News Flash

  • Home
  • দিনের খবর
  • ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তায় তলিয়ে গেল মেল্লিবাজার যাওয়ার রাস্তা
Image

ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তায় তলিয়ে গেল মেল্লিবাজার যাওয়ার রাস্তা

দার্জিলিং, ৫ জুলাই (হি.স.) : ধসে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক। টানা বর্ষনের জেরে তিস্তায় জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার জেরে মেল্লি বাজার যাওয়ার রাস্তা ধসে তিস্তার গর্ভে চলে গিয়েছে। ফলে কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘুরপথে গাড়ি চলাচল করছে। তবে প্রশাসনের তরফে আগে থেকেই এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় দুটি গাড়ি। যদিও সেইসময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ধসের জেরে কিছুক্ষণ লেবং কার্ট রোডে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার বৃষ্টিতে কিছুটা হলেও থমকে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top