News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে সেতু ভেঙে পড়ার জন্য বৃষ্টিকে দায়ী করলেন জিতেনরাম, তদন্ত নিয়েও যথেষ্ট আশাবাদী
Image

বিহারে সেতু ভেঙে পড়ার জন্য বৃষ্টিকে দায়ী করলেন জিতেনরাম, তদন্ত নিয়েও যথেষ্ট আশাবাদী

পাটনা, ৫ জুলাই (হি.স.): বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনায় বৃষ্টিকে দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মানঝি। তাঁর মতে, “এখন বর্ষার সময়। সেখানে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে, যা সেতু ভেঙে পড়ার কারণ। কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত নিয়ে অত্যন্ত সংবেদনশীল।” কেন্দ্রীয় মন্ত্রী জিতেনরাম আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী গতকালই একটি বৈঠক করেছেন এবং কঠোর নির্দেশ দিয়েছেন যে, কোনও ধরণের অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” উল্লেখ্য, বিহারে গত ১৭ দিনে মোট ১২টি সেতু ভেঙে পড়েছে। বৃহস্পতিবারই বিহারের সরণ জেলায় গণ্ডকী নদীর উপর থাকা একটি সেতু ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় জিতেনরাম বলেছেন, “ভারত আস্থার দেশ… প্রশাসনের বিষয়টি দেখা উচিত ছিল। ‘সেবাদারদের’ প্রশাসনের কাছে সাহায্য চাওয়া উচিত ছিল, কিন্তু তারা তা করেনি…গ্রেফতার চলছে এবং ভোলেবাবাকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।”

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top