News Flash

  • Home
  • দেশ
  • হাথরাসের ঘটনায় স্তব্ধ রাহুল, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে দিলেন সহায়তার আশ্বাস
Image

হাথরাসের ঘটনায় স্তব্ধ রাহুল, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে দিলেন সহায়তার আশ্বাস

আলিগড়, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে ব্যথিত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে আলিগড়ের পিলাখনা গ্রামে এসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী, শুনেছেন তাঁদের কষ্টের কথা। সবাইকে যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী।

রাহুলের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে শোকসন্তপ্ত একটি পরিবারের এক মহিলা সদস্য জানিয়েছেন, “তিনি আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। কীভাবে এমনটা হল, তা জানতে চেয়েছেন তিনি।” উল্লেখ্য, গত ২ জুলাই হাথরাসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top