News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদী পার ভাঙ্গন রোধে বোল্ডার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
Image

নদী পার ভাঙ্গন রোধে বোল্ডার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

আগরতলা, ৫ জুলাই: নদী পার ভাঙ্গন রোধে বোল্ডার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করলেন সোনামুড়া মেলাঘর সড়কের ইন্দিরা নগর এলাকার স্হানীয় মানুষ। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে, নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নং ওয়ার্ডের গোমতী নদীর তীরবর্তী বাসিন্দারা নদীর পাড় ভাঙ্গনে রীতিমতো চিন্তিত। যেকোনো মুহূর্তে জলের স্রোতে ভেসে যেতে পারে তাদের ঘরবাড়ি। দীর্ঘদিন যাবৎ তাদের এই সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ নিরুপায় হয়ে এলাকাবাসীরা নদীর পাড়ে বোল্ডার বসানোর দাবিতে সড়ক অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মেলাঘর থানার ওসি, মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং তৎসঙ্গে নদীর পাড় ভাঙ্গন প্রত্যক্ষ করেন। তাঁরা আশ্বাস দিয়েছেন আগামী দিনে দ্রুত এই সমস্যার সমাধানের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই  আশ্বাসের ভিত্তিতে স্হানীয়রা অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top