News Flash

  • Home
  • Uncategorized
  • মুর্শিদাবাদে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ, পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূর ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

মুর্শিদাবাদে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ, পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূর ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.) : শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী mamataমমতা বন্দ্যোপাধ্যায়| এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে| মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| আগুন লাগার খবর পাওয়া মাত্রই খোঁজখবর নেওয়া শুরু করেন| এদিন তাঁর নির্দেশে কলকাতা থেকে চন্দ্রিমা ভট্টাচার‌্যের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করতে মুর্শিদাবাদ রওনা দিয়েছে|
ওই দলে চন্দ্রিমা ভট্টাচার‌্য ছাড়াও ত্রিদিব বন্দ্যোপাধ্যায়সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা রয়েছেন| আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে| ঘটনাটি দুর্ঘটনা না অন্তর্ঘাত, তা খতিয়ে দেখবে এই কমিটি|
স্বাস্থ্য দফতরের উপদেষ্টা চন্দ্রিমা ভট্টাচার‌্য জানান, তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে একটি রিপোর্ট দেবেন| এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা থেকে যাচ্ছে একটি বিশেষ মেডিক্যাল টিম|
উল্লেখ্য, শনিবার সকালে আচমকা হাসপাতালে আগুন লাগে| মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে চারিদিক| দোতলা থেকে রোগীদের নামানো শুরু হয়| শুরু হয়ে যায় হুড়োহুড়ি| ঘটনায় প্রাথমিকভাবে দুজনের মৃতু্য হলেও পরে বেড়ে পাঁচজনে দাঁড়ায়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top