News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর
Image

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ ডা. তপন মজুমদারের কাছে ডেপুটেশন জমা দেয় ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ।

সংগঠনগুলির দাবি, গত ৩০ জুলাই গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এজিএমসি-র ছাত্রী হোস্টেলে প্রবেশ করে এক পিজি ছাত্রীর মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ডেপুটেশন প্রদানকালে এসএফআই ও টিএসইউর নেতৃত্ব দাবি জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ছাত্রী হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সংগঠনগুলির আরও দাবি, এজিএমসি ক্যাম্পাস ও ছাত্রী হোস্টেলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top