কলকাতা, ২৭ আগস্ট (হি.স.) : শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়| এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে| মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| আগুন লাগার খবর পাওয়া মাত্রই খোঁজখবর নেওয়া শুরু করেন| এদিন তাঁর নির্দেশে কলকাতা থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করতে মুর্শিদাবাদ রওনা দিয়েছে|
ওই দলে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও ত্রিদিব বন্দ্যোপাধ্যায়সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা রয়েছেন| আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে| ঘটনাটি দুর্ঘটনা না অন্তর্ঘাত, তা খতিয়ে দেখবে এই কমিটি|
স্বাস্থ্য দফতরের উপদেষ্টা চন্দ্রিমা ভট্টাচার্য জানান, তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে একটি রিপোর্ট দেবেন| এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা থেকে যাচ্ছে একটি বিশেষ মেডিক্যাল টিম|
উল্লেখ্য, শনিবার সকালে আচমকা হাসপাতালে আগুন লাগে| মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে চারিদিক| দোতলা থেকে রোগীদের নামানো শুরু হয়| শুরু হয়ে যায় হুড়োহুড়ি| ঘটনায় প্রাথমিকভাবে দুজনের মৃতু্য হলেও পরে বেড়ে পাঁচজনে দাঁড়ায়|

মুর্শিদাবাদে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ, পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূর ঘোষণা মুখ্যমন্ত্রীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















