News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের
Image

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হলেও, সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাকে ঘিরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, বটরশি এলাকার ৫৫ বছর বয়সি জালাল উদ্দিনকে অসুস্থ অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীর ইসিজি করার নির্দেশ দেন। অভিযোগ, প্রথম ইসিজি মেশিনটি কাজ না করায় অন্য একটি মেশিন আনতে সময় লাগে। পরিবারের অভিযোগ, এই বিলম্বের কারণেই রোগীর মৃত্যু হয়েছে এবং এটি চিকিৎসায় গাফিলতির ফল।

অন্যদিকে, কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমেলি নাথ অভিযোগ নাকচ করে জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ইসিজি করার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, যে ইসিজি মেশিনটিকে বিকল বলা হচ্ছে, সেটি দিয়েই কিছুক্ষণ আগে অন্য এক রোগীর ইসিজি করা হয়েছে।
ডা. নাথ আরও অভিযোগ করেন, ঘটনার পর মৃতের কয়েকজন আত্মীয় তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার চেষ্টা করেন।

এদিকে, মৃতের পরিবারের সদস্যরা ধর্মনগর থানায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top