News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ
Image

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে ডেপুটেশন প্রদান করল আইপিএফটি। এদিন দলের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগরতলায় সিইও-র কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। ডেপুটেশন শেষে তিনি সাংবাদিকদের জানান, রাজ্যে এসআইআর-এর কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে ঘিরে দলের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে, যা নির্বাচন কমিশনের নজরে আনা প্রয়োজন বলে তারা মনে করছেন।

স্বপন দেববর্মা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আইপিএফটির পক্ষ থেকে আগে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। পরবর্তীতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করতে। সেই নির্দেশ মেনেই এদিন রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, স্মারকলিপিতে এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে দলের পক্ষ থেকে একাধিক প্রস্তাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমের সামনেও সেই প্রস্তাবগুলির বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি।

আইপিএফটির দাবি, ভোটার তালিকা পুনর্বিবেচনার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সকল শ্রেণির মানুষের স্বার্থ ও সাংবিধানিক অধিকার রক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। দলের আশা, তাদের উত্থাপিত প্রস্তাবগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে নির্বাচন কমিশন।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top