News Flash

  • Home
  • Uncategorized
  • ২ সেপ্টেম্বর ধমর্ঘট রুখতে বলপূর্বক প্রচেষ্টা করছে রাজ্য সরকার, দাবি সমন পাঠকের
Image

২ সেপ্টেম্বর ধমর্ঘট রুখতে বলপূর্বক প্রচেষ্টা করছে রাজ্য সরকার, দাবি সমন পাঠকের

শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি.স): শ্রমিকদের অধিকার খর্ব করতে রাজ্য সরকার বলপূর্বক আন্দোলন বন্ধ করতে চাইছে| আগামী ২ cituসেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে আটকাতে বলপূর্বক প্রচেষ্টা করছে রাজ্য সরকার| কিন্তু তাতেও কিছু হবে না| ধর্মঘট সফল হবে| শনিবার বিশেষ সাক্ষাত্কারে একথা জানান দার্জিলিং জেলা সি আই টি ইউ-র সাধারণ সম্পাদক তথা ১০টি ট্রেড ইউনিয়নের জয়েন্ট অ্যাকশন কমিটি এবং ফেডারেশনের কনভেনর সমন পাঠক|
তিনি বলেন, মূলত আগামী ২ সেপ্টেম্বর ধর্মঘট ডাকা হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে| শ্রমিক বিরোধী নীতি বাতিল, মজুরী বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে গণবন্টন ব্যবস্থা গ্রহন, শ্রম আইন সংস্কার, শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই ধর্মঘট পালিত হবে গোটা দেশ জুড়ে|
এদিকে, রাজ্যের কাছে ২ দফা দাবি তুলে ধরা হয়েছে| বন্ধ কারখানা খোলা এবং কলকাতা এবং হলদিয়া বন্দরের পুনরুজ্জীবন করা| কিন্তু রাজ্য সরকার বলপূর্বকভাবে এই ধর্মঘট বাঞ্চাল করার চক্রান্ত করছে| ধর্মঘট সফল হবেই| সাধারণ মানুষ এই ধর্মঘটকে সফল করবেন| শ্রমিকদের স্বার্থে আগামীদিনে আমাদের এই আন্দোলনের সুর আরও চড়া হবে বলে জানিয়েছেন সমন পাঠক|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top