News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার যুবক, পুলিশকে তিরস্কার হাইকোর্টের
Image

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার যুবক, পুলিশকে তিরস্কার হাইকোর্টের

কলকাতা, ৩ জুলাই (হি.স.) : এক অদ্ভুত মামলায় পশ্চিমবঙ্গ পুলিশকে কড়া তিরস্কার করল কলকাতা হাইকোর্ট।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বৈঠক লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময়েই লাইভের কমেন্ট বক্সে মন্ত্রী অরূপ রায়-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এরশাদ সুলতান নামে হাওড়ার এক বাসিন্দা। গত ২৮ জুন মুখ্যমন্ত্রীর ওই বৈঠক লাইভ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেইদিনই ওই অভিযোগ তুলে কমেন্ট করা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছিল। ৩০ জুন গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে, অভিযুক্তকে এদিন বিকেল ৫টার মধ্যে জেল থেকে ছেড়ে দিতে হবে।

বিচারপতি অমৃতা সিনহা এদিন মন্তব্য করেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এদিন মামলার শুনানির সময় বিচারপতির প্রশ্ন, কোনও নাগরিক ক্ষোভ জানালে, তাঁকে গ্রেফতার করা হবে? অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন? বিচারপতি সিনহার মন্তব্য, ‘দুই ব্যক্তির নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করল, আর পুলিশ একজনকে গ্রেফতার করল?’

বিচারপতি এদিন মন্তব্য করেন, ‘অযথা নাক গলিয়েছে পুলিশ।’ এদিনই বিকেল পাঁচটার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি যেদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল সেদিনের অর্থাৎ, ৩০ জুন শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top