News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় গেস্ট হাউসে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক
Image

কলকাতায় গেস্ট হাউসে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক

কলকাতা, ৩ জুলাই (হি. স.): খাস কলকাতায় সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক! গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসের ঘটনা বলে জানা গেছে। বুধবার, বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর সঙ্গিনীর দেহে প্রাণ আছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

জানা গেছে, মৃত যুবকের নাম রাজেশ সাউ। তিনি কোথাকার বাসিন্দা, জানা যায়নি। জখম তরুণী বজবজের বাসিন্দা। তবে তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন কিনা, কেনই বা গেস্ট হাউসে গিয়েছিলেন, কেনই বা গুলি চলল, এসব নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। জানা গেছে, রবিবার একটি গেস্ট হাউসে ওঠেন তাঁরা। বুধবার, বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তরুণীকে প্রথমে গুলি করেন যুবক। তাঁর পায়ে গুলি লাগে। এর পরেই নিজের মাথায় গুলি চালান তিনি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top