News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সৎ-পিতার দ্বারা পাশবিক লালসার শিকার ১৩ বছরের নাবালিকা, গ্রেপ্তার পিতা
Image

সৎ-পিতার দ্বারা পাশবিক লালসার শিকার ১৩ বছরের নাবালিকা, গ্রেপ্তার পিতা

তেলিয়ামুড়া, ৩ জুলাই: পিতার দ্বারা পাশবিক লালসার শিকার ১৩ বছর বয়সী নাবালিকা। অসভ্যতা আর নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার  চামপ্লাই এলাকায়।

অভিযোগ, চামপ্লাই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎ-বাবা কতৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে তেমনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

গোটা ঘটনার বিবরনে জানা যায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের  চামপ্লাই এলাকার ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া জনৈকা নাবালিকা কন্যা দিনের পর দিন তার বাড়িতেই সৎ বাবার দ্বারা লালসার শিকার হতে হচ্ছিল। স্বাভাবিক ভাবেই সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে ।

বুধবার সে স্কুলে গিয়ে  স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না। বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয় এবং ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুড়া থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং এর পরবর্তী সময়ে মামলা নথিভুক্ত করা হয়।

তৎপরতার সাথেই অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত পাষণ্ড  বাবাকে গ্রেপ্তার করে।

শেষ সংবাদ পর্যন্ত ধৃত  পিতা তেলিয়ামুড়া থানায় রয়েছে এবং তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে। তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(৩) নং ধারা এবং পসকো আইনের ৬ নম্বর ধারা(মামলার নম্বর ৪৫/২০২৪) অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চলছে। গোটা ঘটনা জানাজানি হতে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং উপযুক্ত তদন্ত দ্বারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top