News Flash

Image

শিক্ষাভবনের সামনে বিক্ষোভে সামিল এআইএসইসি

আগরতলা, ৩ জুলাই: মেডিকেল কোর্সে ভর্তির জন্য পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষার দাবিতে সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এআইএসইসি।

কমিটির সদস্যরা জানান, মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিট এর পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করার দাবিতে ২৭ জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতিবাদ সংঘটিত করেছে কমিটি। এরই অঙ্গ হিসেবে এদিন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। অবিলম্বে কমিটির দাবিগুলি পূরণ করার জন্য ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কমিটির সদস্যরা।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top