News Flash

  • Home
  • খেলা
  • সুভাষের হ্যাটট্রিক, বিএসটিকে হারিয়ে অপরাজেয়র ধারা অটুট ঐকতানের
Image

সুভাষের হ্যাটট্রিক, বিএসটিকে হারিয়ে অপরাজেয়র ধারা অটুট ঐকতানের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত হ্যাট্রিক সুভাষ জমাতিয়ার। তাও খেলার প্রথমার্ধে পরপর তিন গোলের মাধ্যমে। ‌ মূলতঃ সুভাষের হ্যাট্রিকের সুবাদেই ঐকতান যুব সংস্থা ৩-২ গোলের ব্যবধানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করেছে। একতান যুব সংস্থার পক্ষে এটি চতুর্থ ম্যাচের মাথায় তৃতীয় জয়। মাঝে একটি খেলা সিমনা তামাকারীর সঙ্গে এক-এক গোলে ম্যাচ ড্র করতে হয়েছিল। ‌টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্টের এ গ্রুপের ১৬তম ম্যাচ। ‌ বেলা তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঐকতান যুব সংস্থা ৩-০ গোলের ব্যবধানে ইউনাইটেড বি এস টি কে পরাজিত করেছে। খেলার ৯, ২১ ও ৩৫ মিনিটের মাথায় সুভাষ জমাতিয়া পরপর তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক-এর স্বীকৃতি পায়। ঐকতান মূলতঃ রক্ষণভাগে দৃষ্টি নিবন্ধ করলেও দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় মোচাং জমাতিয়ার আত্মঘাতী গোলে ইউনাইটেড বিএসটি-র পক্ষে ব্যবধান কমে ১-৩ হয়। ১০ মিনিট বাদে ইউনাইটেড বিএসটি-র লালরেন ডিকা ডার্লং একটি গোল করে ব্যবধান দুই-তিন করে। অতঃপর ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণ তথা ভালোই লড়াই হলেও পরবর্তী সময়ে আর কোনও গোল হয়নি। তবে রেফারী বিজিত ইউনাইটেড বিএসটি-র সালকা জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, খোকন সাহা, সুকান্ত দত্ত ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বি গ্রুপের, উমাকান্ত মিনি স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দ ক্লাব ও কদমতলী যুব সংস্থা।

ReplyReply to allForwardAdd reaction

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top