News Flash

  • Home
  • দেশ
  • হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম
Image

হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম

কলকাতা, ২ জুলাই (হি. স.) : হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন বিধায়ক আরাবুলকে লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন আরাবুল। ভাঙড়ের একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ভোটের সময় জেলেই ছিলেন তিনি।

এর আগে অন্য একাধিক মামলায় জামিন পেয়েছেন আরাবুল ইসলাম। বারুইপুরের বিজয়গঞ্জে এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনাতেও মামলা হয়েছিল আরাবুলের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন জামিন দেওয়া হয়েছে আরাবুলকে। খুনের অভিযোগের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার মতো অভিযোগও ছিল আরাবুলের বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top