শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক পুলিশ কনস্টেবল| মৃত
পুলিশ কর্মীর নাম খুরশিদ আহমেদ গানাই| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ পুলওয়ামা জেলার কোইল এলাকায়, দুধ নিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই পুলিশ কর্মী| তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা| ঘটনাস্থলেই মৃতু্য হয় ওই পুলিশ কর্মীর| পুলিশের তরফে এদিনই তঁাকে শেষ শ্রদ্ধা জানানো হয়|
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| তারই মধ্যে চলতি সপ্তাহে পরপর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে| তপ্ত কাশ্মীরের পরিস্থিতি শান্ত হওয়ার নামই করছে না| বুরহানের মৃতু্যর প্রতিবাদে বিক্ষোভে নেমে এখনও পর্যন্ত ৭০ জনের মৃতু্য হয়েছে|
পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ কনস্টেবল, এখনও তপ্ত ভূস্বর্গ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















