News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন ক্রমেই উন্নত থেকে উন্নতর হচ্ছে ঃ রাজ্যপাল
Image

ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন ক্রমেই উন্নত থেকে উন্নতর হচ্ছে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ সুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে আজ বিকালে ‘ক্রস বর্ডার টেররিজম ইন tathagata royবাংলাদেশ ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়ানস বর্ডার স্টেটস’ ত্রিপুরা কনক্লেভের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়৷ এই উদ্যোক্তা ত্রিপুরা ইনফোওয়ে ডটকম৷ আলোচনাচক্রে মুখ্য অলোচক ছিলেন ন্যাশনাল সিকিউরিটি এডভাইজারি বোর্ডের সদস্য এ বি মাথুর৷
উদ্বোধকের ভাষণে রাজ্যপাল তথাগত রায় প্রথমেই বাংলাদেশের মুক্তি যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করেন৷ তিনি বলেন, বিভিন্ন দেশকে এবং সেই দেশের সেনাবাহিনীদের সন্ত্রাসবাদ মোকাবিলায় কালঘাম ফেলতে হচ্ছে৷ এই সমস্যার উৎস কোথায় তা বুঝতে হবে৷ সমস্যাগুলি চিহ্ণিত করে সমাধানের পথে যেতে হবে৷ রাজ্যপাল তথাগত রায় বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন ক্রমেই উন্নত থেকে উন্নতর হচ্ছে৷ সন্ত্রাসবাদ মোকাবিলায় তিনি সন্ত্রাসবাদীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তি প্রদান, সন্ত্রাসবাদীদের অর্থের উৎস খোঁজার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃড় মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন৷
আলোচনাচক্রের মুখ্য অলোচক এ বি মাথুর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এই সময়ে পারস্পরিক সহযোগিতা খুবই জরুরী৷ দুই দেশের মধ্যে এই সম্পর্ক এখন উন্নয়ন ও পরস্পরের প্রতি সহাবস্থনে উন্নীত হয়েছে বলে তিনি জানান৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিসের সিনিয়র ডাইরেক্টর নরুল অফসার আলোচনাচক্রে বলেন, তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশই সন্ত্রাসবাদের হুমকির সন্মুখীন৷ বাংলাদেশ ও এর থেকে বাইরে নয়৷ তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি৷ এ প্রশ্ণে ভারত আমাদের বিভিন্ন ভাবে সহায়তা করেছে৷ কনক্লেভে এছাড়াও আলোচনা করেন আসাম থেকে আসা নিরাপত্তা বিশেষজ্ঞ জয়দীপ সৈকিয়া, ত্রিপুরা ইনফোওয়ে ডট কমের সম্পাদক সোমেন সরকার৷ সভাপতিত্ব করেন আসাম পুলিশের অতিরিক্ত মহানির্দেশক পল্লব ভট্টাচার্য৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক সুবীর ভৌমিক৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top