News Flash

  • Home
  • দেশ
  • দেশে লাগু নয়া ফৌজদারি আইন, দিল্লিতে প্রথম গ্রেফতার এক হকার
Image

দেশে লাগু নয়া ফৌজদারি আইন, দিল্লিতে প্রথম গ্রেফতার এক হকার

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): সোমবার, ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন ফৌজদারি আইন। আর প্রথম দিনেই দিল্লির এক হকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। রাস্তা আটকে বেআইনিভাবে জিনিস বিক্রির অভিযোগে দিল্লি রেল স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম পঙ্কজ কুমার। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে, রেলস্টেশন লাগোয়া কমলা মার্কেট ফুটব্রিজের কাছে। নতুন ফৌজদারি আইনের ২৮৫ ধারায় ওই হকারকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে টহল দেওয়ার সময় রাস্তায় ওই হকারকে তামাক ও জলের বোতল বিক্রি করতে দেখেন এক পুলিশ কর্মী। তিনি তখন হকারকে স্টলটি সরানোর নির্দেশ দেন। কিন্তু তা মানতে রাজি হননি ওই হকার। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top