News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ শেষে গাড়ি থেকে ছঁুড়ে ফেলা হল যুবতীকে
Image

ধর্ষণ শেষে গাড়ি থেকে ছঁুড়ে ফেলা হল যুবতীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ আগরতলা বিমান বন্দর ভিআইপি রোডে লিচু বাগান এলাকায় চলন্ত গাড়ি থেকে rapelogoছুড়ে ফেলে দিয়ে এক যুবতীকে রক্তাক্ত করেছে দুই বন্ধুরূপী যুবক৷ নিউক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ আহত যুবতীকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করেছে৷
ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ লিচু বাগান এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় এক যুবতীকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করেছে৷ জানা যায়, যুবতীটির বাড়ি সিমনার পঞ্চবটী এলাকায়৷ বন্ধুরূপী দুই যুবক যুবতীকে তুলে এনে শারীরিক সম্পর্ক করে লিচু বাগান এলাকায় ফেলে দিয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছে৷ যুবতীটির জবানবন্দী অনুযায়ী পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷ অভিযুক্ত দুই যুবকের নামধাম জানা যায়নি৷ যুবতীটি তাদেরকে ভালোভাবে চিনে না বলে জানিয়েছে৷
এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঐ যুবতীর অভিভাবকদের সথে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে৷ ঐ যুবতীটি যদি চিনেই না থাকে ঐ দুই যুবককে তাহলে কেনই বা তাদের সঙ্গে এল?

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top