News Flash

  • Home
  • দিনের খবর
  • জগদ্দলের আতপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

জগদ্দলের আতপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্যারাকপুর, ৩০ জুন (হি.স.): ব্যারাকপুর জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শনিবার মধ্য রাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর বাজার এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিপ্লব কুমার ঘোষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা সঞ্জু বিশ্বাস দলবল নিয়ে বিপ্লবের বাড়িতে হামলা চালায়। পেশায় সাংবাদিক বিপ্লবের ভাই পল্লব কুমার ঘোষ প্রতিবাদ জানালে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।

রবিবার বিজেপি কর্মীর মা চন্দনা ঘোষ সংবাদ মাধ্যমে জানান, একজন ওপরে এসে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কয়েকজন নিচে দাঁড়িয়ে ছিল। তাঁর অভিযোগ, দুই ছেলেকে ঘরে ঢুকে ওরা মারার চেষ্টা করেছিল। ঘটনার পর থেকে আতঙ্কে ঘোষ পরিবার। এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর বিপ্লব মালো বলেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top