News Flash

  • Home
  • দিনের খবর
  • পূর্ব বর্ধমানের মেমারিতে বন্ধ ঘর থেকে উদ্ধার বধূর দেহ, ছড়ালো চাঞ্চল্য
Image

পূর্ব বর্ধমানের মেমারিতে বন্ধ ঘর থেকে উদ্ধার বধূর দেহ, ছড়ালো চাঞ্চল্য

পূর্ব বর্ধমান, ৩০ জুন (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক বধূর রক্তাক্ত দেহ। মৃত মহিলার নাম প্রতিমা চক্রবর্তী (৩৮)। তিনি মেমারির সুলতানপুরের বাসিন্দা। স্বামী হৃদয় চক্রবর্তী রাঁধুনির কাজ করেন। সেই সূত্রে বাইরেই থাকেন। বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান ওই মহিলা।

পুলিশ সূত্রের খবর, শনিবার রাত ৮টা নাগাদ মেমারির চকদিঘিমোড় এলাকায় বোনের দোকানে যান প্রতিমা। তার পর বাড়ি ফিরে আসেন তিনি। রাত ১০টা নাগাদ তাঁর বোন বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন প্রতিমা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, ওই মহিলার গলার নলি কাটা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বধূকে কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top