News Flash

  • Home
  • Uncategorized
  • উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো
Image

উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো

মোনাকো, ২৬ আগস্ট(হি.স.) : ফের একবার মহাদেশের সেরা ফুটবলার হলেন সিআর সেভেন | রিয়্যাল মাদ্রিদের সতীর্থ Ronaldoগ্যারেথ বেল ও ফ্রান্সের অ্যান্তোইন গ্রিজ়ম্যানকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাসের অনুষ্ঠানে বর্ষসেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করা হয়েছে|
চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো কাপ, একই বছরে জয় পাওয়ার রেকর্ড ছিল রোনাল্ডোর দখলে| তাই লড়াইয়ে দাঁড়াতে পারেননি গ্রিয়েজ়ম্যান ও বেল| চ্যাম্পিয়ন্স লিগে রিয়্যাল মাদ্রিদের অধিনায়ক ছিলেন রোনাল্ডো| শুটআউটে তাঁর শটেই জেতে রিয়্যাল মাদ্রিদ| এদিকে ইউরো কাপে নিজের প্রচেষ্টায় পর্তুগালকে ফাইনালে তোলেন অধিনায়ক রোনাল্ডো| ফাইনালে নেমেও চোট পেয়ে মাঠ ছাড়তে হয়| সতীর্থদের দাবি, তিনি সাইডলাইন থেকে ওভাবে উদ্বুদ্ধ না করলে জয় পাওয়া সম্ভব ছিল না| তাই এবার উয়েফা-র নির্বাচনে রোনাল্ডকেই ইউরোপ মহাদেশের সেরা ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে|
রিয়াল মাদ্রিদকে দু বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এ বছর নিজের দেশকে ইউরো কাপ জিতিয়েছেন রোনাল্ডো| সেই কারণেই তিনি ইউরোপের বর্ষসেরা হওয়ার সম্মান পেলেন|
তাঁর নাম ঘোষণার পর রোনাল্ডো বলেছেন, আগের মরশুমে অভাবনীয় সাফল্য পেয়েছি| তাই এই পুরস্কার পেয়ে আমি খুশি| তবে গ্যারেথ বেল ও আঁতোয়া গ্রিজম্যানের কথা না বললে অন্যায় হবে| গ্রিজম্যানের দল ইউরো কাপের ফাইনালে পর্তুগালের কাছে হেরে গিয়েছে| তার জন্য আমি দুঃখিত| তবে ও অসাধারণ খেলোয়াড়|
উয়েফার ৫৫টি সদস্য দেশের সাংবাদিকরা প্রাথমিকভাবে পাঁচ জন সেরা ফুটবলারের তালিকা জমা দিয়েছিলেন| তারপর যে ১০ জন ফুটবলার সবচেয়ে বেশি ভোট পান, দ্বিতীয়বার ভোটের মাধ্যমে তাঁদের মধ্যে থেকে সেরা তিন জনকে বেছে নেওয়া হয়| ৪০টি ভোট পেয়ে সেরা রোনাল্ডো| আটটি ভোট পেয়ে দ্বিতীয় গ্রিজম্যান| সাতটি ভোট পেয়ে তৃতীয় বেল|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top