News Flash

  • Home
  • Uncategorized
  • মামলা তুলুন, ১৫ দিনের মধ্যে নিয়োগ হবে ৬৫ হাজার শিক্ষক : মুখ্যমন্ত্রী
Image

মামলা তুলুন, ১৫ দিনের মধ্যে নিয়োগ হবে ৬৫ হাজার শিক্ষক : মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ আগস্ট (হি.স.): কাল মামলা তুলুন| ১৫ দিনের মধ্যেই নিয়োগ হবে ৬৫ হাজার শিক্ষক| শুক্রবার মেয়ো রোডে, mmamataগান্ধীমূর্তির পাদদেশে ছাত্র সমাবেশে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গান্ধীমূর্তির পাদদেশে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো| বক্তব্যের শুরুতে কংগ্রেস ও সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি| আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও| এরপরই ছাত্রদের সামনে মুখ্যমন্ত্রী দাবি করে বলেন, ‘রাজ্য সরকার ৬৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছে| কিন্তু মামলা করে নিয়োগ আটকে রেখেছে| কাল মামলা তুলুন| ১৫ দিনের মধ্যে ৬৫ হাজার শিক্ষক নিয়োগ করব|’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের ছাত্র সমাজ| আশার আলো দেখতে শুরু করেছেন তাঁরা|
ছাত্র সমাবেশের মঞ্চ থেকে সিপিএম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছেন মমতা| চাঁচাছোঁলা ভাষায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলায় কংগ্রেস ও সিপিএম আন্দোলন করতে ভুলে গিয়েছে| রাজ্যের নাম বদলেও আপত্তি করছে তারা| কংগ্রেস আর সিপিএম দুই নারদ হয়েছে| কিছু করতে গেলেই মামলা করে দেয়| রাস্তা করবেন? চলে গেল কোর্টে| চাকরি দেবেন? চলে গেল কোর্টে| হাসপাতালে কাজ করবেন? চলে গেল কোর্টে| সিপিএম নিজেও কাজ করেনি, অন্য কাউকে কাজ করতেও দেবে না| কিছু করার চেষ্টা করলেই মামলা করে দিচ্ছে|’
সমাবেশ থেকে ছাত্র-ছাত্রীদের পরমার্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী| তৃণমূল নেত্রী বলেছেন, ‘ডিপ্রেশনে ভুগবেন না| ডিপ্রেশন আমাদের শত্রু| ডিপ্রেশন হলে হাঁটবে| হাঁটলে অবসাদ কেটে যায়| শরীর ভাল থাকে|’ ছাত্র সমাবেশের মঞ্চ থেকে দলের ছাত্র সংগঠনের প্রতি শৃঙ্খলার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়| বলেছেন, ‘শিক্ষকরা দেশের সম্পদ, বিশ্বের সম্পদ| শিক্ষকদের সম্মান করুন| তাঁদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন| পড়ার সময় পড়াশোনা করুন, পড়ার শেষে অন্য কাজ করুন|’ রাজ্যটাকে ভুলে যাবেন না, ছাত্র সমাজের উদ্দেশে এমনও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী| তাঁর কথায়, ‘ছাত্রদের বলছি, ভাল রেজাল্ট করলেই একটা চাকরি নিয়ে বাইরে চলে যাওয়ার কথা ভাববেন না| রাজ্যে থেকে কাজ করুন| রাজ্যটাকে ভুলে যাবেন না|’

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top