News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়িতে চোর সন্দেহে আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ
Image

জলপাইগুড়িতে চোর সন্দেহে আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ

জলপাইগুড়ি, ২৬ জুন (হি.স.) : জলপাইগুড়িতে চোর সন্দেহে আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতাল চত্বরেই ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকলেন তিনি। অমানবিক ঘটনা ঘটল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সদর হাসপাতালে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী মহলে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক ও স্নায়ুর রোগে আক্রান্ত জলপাইগুড়ি মহামায়া পাড়া এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি জলপাইগুড়ি বার এসোসিয়েশনের সদস্য। গত কয়েকবছর আগে তাঁর বাবা এবং মায়ের মৃত্যুর পর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর দাবি, মঙ্গলবার রাতে তিনি চিকিৎসা করাতে জলপাইগুড়ি সদর হাসপাতালে যান। সেই সময় হাসপাতাল চত্বরে থাকা কিছু মানুষ তাকে মারধর করে। টাকা ছিনিয়ে নেয়। এরপর রক্তাক্ত অবস্থায় রাতভর জখম শরীরে হাসপাতাল চত্বরে পড়ে ছিলেন।

এদিন সকালে এই খবর পৌঁছয় জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিপুল রায়ের কাছে। বিষয়টি তিনি পুলিশকে জানালে থানা থেকে পুলিশ গিয়ে অর্ককে উদ্ধার করে নিয়ে গিয়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ভর্তি করায়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এহেন ঘটনার নিন্দায় সরব হয়েছেন জেলার আইনজীবী মহল।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top