News Flash

  • Home
  • দেশ
  • শর্তসাপেক্ষে বিজেপির স্পিকারকে সমর্থন দিতে রাজি কংগ্রেস: রাহুল
Image

শর্তসাপেক্ষে বিজেপির স্পিকারকে সমর্থন দিতে রাজি কংগ্রেস: রাহুল

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.): নতুন সরকার গঠনের পর সোমবার সংসদের অধিবেশন শুরু হয়েছে। তার পরদিনই এবার স্পিকার পদ নিয়ে সরকার-বিরোধীদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। লোকসভা স্পিকার পদে এবার এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা।

রাহুল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ওম বিড়লাকে যাতে বিরোধীরা সমর্থন করে সেই আর্জি নিয়ে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন। ফোনে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বলেন, ইন্ডি জোট যাতে ওম বিড়লাকে সমর্থন করেন, সে বিষয়টি দেখার জন্য। রাজনাথ সিংয়ের প্রস্তাবে সম্মতি জানান মল্লিকার্জুন খাড়গে। তবে সেইসঙ্গে খাড়গে একটি শর্তও আরোপ করেন বলে দাবি রাহুলের। তিনি বলেন, ওম বিড়লাকে স্পিকার পদে তাঁরা সমর্থন করতে রাজি। কিন্তু ডেপুটি স্পিকার পদে রাখতে হবে বিরোধী দলের কাউকে। যদিও এই বিষয়ে সরকার ও বিরোধীপক্ষের কোনও ঐকমত্য হয়েছে কিনা জানাননি রাহুল।

Releated Posts

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সোনিয়া-রাহুল কীভাবে ‘বন্দে মাতরম’-এর তাৎপর্য বুঝবেন: বিজেপি

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের কর্মসমিতি দলীয় কর্মসূচিতে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়ার পুরনো…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top