News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুভেনাইল হোমের শৃঙ্খলতা  রক্ষা করতে গিয়ে রক্তাক্ত আরক্ষা কর্মীরা
Image

জুভেনাইল হোমের শৃঙ্খলতা  রক্ষা করতে গিয়ে রক্তাক্ত আরক্ষা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: নরসিংগড়স্থিত জুভেনাইল হোমের শৃঙ্খলতা  রক্ষা করতে গিয়ে আক্রান্ত আরক্ষা কর্মীরা। উশৃংখল সাজা প্রাপ্ত অপরাধীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রমণের শিকার এয়ারপোর্ট থানার দুই আরক্ষা কর্মী। ঘটনা রবিবার গভীর রাতে।

জানা গেছে, সাজাপ্রাপ্ত অপরাধীদের গন্ডগোল নিয়ন্ত্রণের জন্য এয়ারপোর্ট থানা থেকে দুই আরক্ষা কর্মী সেখানে গিয়ে অপরাধীদের সঙ্ঘবদ্ধ আক্রমণের মুখে পড়ে। রক্তাক্ত হয়েছেন তারা। শৌচালয়ে ঢুকে আক্রমণকারীদের হাত থেকে প্রাণ বাঁচালো আরক্ষা কর্মীরা।

গভীর রাতে নড়সিংগড়ে জুবিনাইল হোমে সাজাপ্রাপ্ত অপরাধীদের মধ্যে গন্ডগোল বাঁধে। ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার এক পুলিশ কনস্টেবল ও একজন টিএসআর কর্মী। সেখানে যাওয়ার পর পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ভেতরে প্রবেশ করেন আরক্ষা কর্মীরা। তখন জুবিনাইল হোমের নিরাপত্তা কর্মীরা বাইরে থেকে গেট বন্ধ করে দেয়। তখনই সাজাপ্রাপ্ত ৪ অপরাধী ২ আরক্ষা কর্মীর উপর  প্রাণঘাতী হামলা চালায়। রক্তাক্ত হয়েছেন আরক্ষা কর্মীরা। একসময় শৌচালয়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচে দুই আরক্ষা কর্মী। ধারণা করা হচ্ছে জুবিনাইল হোম থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই আক্রমণ সংঘটিত করেছিল খুনের দায়ে সাজাপ্রাপ্ত শিশু অপরাধীরা।  পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। পাশাপাশি জুবিনাইল হোমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও উঠেছে।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top