কাৱুল, ২৫ আগস্ট (হি.স.) : কাৱুলের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১২ জনে|
মৃতদের মধ্যে সাত জন পড়ুয়া, তিন পুলিশ ও দুই নিরাপত্তারক্ষী| জঙ্গিদের দখলমুক্ত করার পর এই তথ্য সামনে আনল কাৱুল পুলিশ| পাশাপাশি হামলাকারী দুই জঙ্গিকে নিকেশ করেছে আফগান বাহিনী| ৱুধবার রাতভর বিশ্ববিদ্যালয়ে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে লড়াই করে কাৱুল সেনা| প্রায় ১০ ঘণ্টা ধরে চলে সেনা-জঙ্গি লড়াই| তারপর ভোরে দুই জঙ্গির মৃতু্যর খবর পাওয়া প্রকাশ করে কাৱুল পুলিশ| হামলায় আহত আরও ২১ জন| সূত্রের খবর, আহতদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা| কাৱুল হাসপাতালের তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে| অনেকে প্রাণে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের দোতলা থেকে ঝাঁপ দিয়েছেন| পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে প্রায় সাড়ে সাতশোজনকে উদ্ধার করা হয়েছে|
ৱুধবার সন্ধ্যায় হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন রসায়নের শিক্ষক আহমেদ শামিন| ঘটনার বিবরণে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে অতর্কিতে হামলা চালানোর জেরে আতঙ্কের সৃষ্টি হয়| তাঁর কথায়, বোমা বিস্ফোরণের জেরে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়| সকলে প্রাণভয়ে পালাতে শুরু করে| প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের ভেতর| বোমার আঘাতে জখম হন অনেকেই| বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ| তবে এখনও কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি| প্রসঙ্গত, এমাসে এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার হামলা চালাল জঙ্গিরা|
আমেরিকান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















