News Flash

Image

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ জুন: ধলাই জেলার কমলপুরের মায়াছড়ি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, মায়াছড়ি দশ নং চা বাগান এলাকায় আজ এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। জায়গাটি মায়াছড়ি ও বিলাসছড়া ও মায়াছড়ি পঞ্চায়েতের সংযোগ স্থলে। তবে পুরুষ ঐ ব্যক্তি কোথা থেকে এসেছে কেউ বলতে পারেনা। চা বাগানের পাশে একটি ঢালু জায়গায় তার মৃতদেহ পড়েছিল। দেহতে পচন ধরে গেছে। তাই চেনার কোনো উপায় নেই।

এদিকে এলাকার কেউ নিখোঁজ বলেও কোনো তথ্য নেই। খবর পেয়ে কমলপুর থানার ও সি সঞ্জয় লস্কর সহ আরও অফিসার ও পুলিশ বাহিনী গিয়ে পচাগলা দেহ উদ্ধার করে বি এস এম হাসপাতালের মর্গে রাখা হয়। তবে এলাকাসূত্রে জানা যায় এখানে একটি ছোট মন্দিরের বারান্দায় এক ভবঘুরে কিছুদিন যাবৎ থাকতো। তার নামধাম কেউ কিছু জানেনা। সন্দেহ করা হচ্ছে সেই ব্যক্তিই হতে পারে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top