News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে বিজয় মিছিল আয়োজিত প্রতাপগড় মন্ডল এর উদ্যোগে
Image

লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে বিজয় মিছিল আয়োজিত প্রতাপগড় মন্ডল এর উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রবিবার ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। এদিনের এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

২০২৪ লোকসভা নির্বাচনে সরকার গঠন করেছে এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশ ব্যাপী এই জয়ের  আনন্দ উদযাপন করছে  বিজেপি দল। রাজ্যও এর ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় দিবস পালিত হচ্ছে। এদিন প্রতাপগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত ঐ বিজয় উৎসবে উপস্থিত থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য এই জয়ের জন্য সকল কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন রাজ্যের মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে। তাই রাজ্যের দুটি কেন্দ্রে বিজেপি, বিপুল ভোটে জয়ী হয়েছে। এদিন বনকুমারি নেতাজি সংঘের মাঠে এই বিজয় উতসব সংঘটিত করা হয়। একটি রেলি মন্ডলের বিভিন্ন এলাকা পরিক্রম করে পুনরায় মাঠে এসে উৎসবে মেতে ওঠে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top