News Flash

  • Home
  • খেলা
  • প্রীতমের ৫ গোল,  কদমতলীকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত সরোজ সংঘের 
Image

প্রীতমের ৫ গোল,  কদমতলীকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত সরোজ সংঘের 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় সরোজ সংঘের। তাও ৮-০ গোলের বিশাল ব্যবধানে। তবে আট গোলের মধ্যে প্রীতম একাই পাঁচটি গোল করেছে। এক কথায় সরোজ সংঘের ক্রীড়া শৈলীতে এবারের আসরে সাফল্যের দাবিদার মনে হচ্ছে। টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের ষষ্ঠ ম্যাচে সরোজ সংঘ ৮ গোলের ব্যবধানে কদমতলী যুব সংস্থাকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে ছিল খেলার প্রথম গোল প্রীতম সরকারের পা থেকে ১৩ মিনিটের মাথায়। উল্লেখ্য, খেলার ২৩, ৪৯, ৫০ ও ৮২ মিনিটের মাথায় প্রীতম সরকারের আরও চারটি গোল মাঠে উপস্থিত প্রত্যেকের নজর কেড়েছে। এছাড়া ১৮ ও ২১ মিনিটের মাথায় অবর্ণহরি জমাতিয়া এবং মনীষ দেববর্মার পরপর দুটি গোলে প্রতিপক্ষ কদমতলীর ছেলেরা অনেকটা কোন ঠাসা হতে থাকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে অবর্ণহরির দ্বিতীয় গোল দলের পক্ষে বিরতির আগে ৫-০ তে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধের তিনটি গোল ক্রমান্বয়ে প্রীতম সরকারের‌। অনেকটা একতরফা খেলায় সরোজ সংঘ আট গোলের ব্যবধানে কদমতলী যুব সংস্থাকে পরাজিত করে জয়ের ধারা অক্ষুণ্ন রেখেছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু-দলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, শিবজ্যোতি চক্রবর্তী, সজল চন্দ্র গোপ ও বিপ্লব সিংহ। দিনের খেলা: বিকেল তিনটায় আমরা ক-জনা বনাম উমাকান্ত কোচিং সেন্টার।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top