News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে আন্ত্রিকের থাবা, ময়দানে বিধায়ক
Image

কল্যাণপুরে আন্ত্রিকের থাবা, ময়দানে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৩ জুন: হঠাৎ করে জ্বর, বমি সহ পেটের অসুখ সংক্রান্ত সমস্যার প্রাদুর্ভাব হয় এলাকা জুড়ে। মুহূর্তের মধ্যে ১০ থেকে ১২ টা পরিবারের প্রায় ২৫ থেকে ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। এরপর তড়িঘড়ি হাসপাতাল মুখো হলে পরে আপাতত পরিস্থিতি সার্বিক নিয়ন্ত্রণে থাকলেও গোটা বিষয় যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে।

ঘটনাটি সংঘটিত হয়েছে কল্যাণপুরের শান্তিনগর গ্রামের আশ্রমপাড়ায়। জানা গেছে গতকাল রাত থেকেই সংশ্লিষ্ট এলাকায় প্রায় প্রতিটা বাড়িতেই উপরে উল্লেখিত সমস্যাগুলোর প্রাদুর্ভাব হতে শুরু হয়। এরপর একে একে হাসপাতালে ভর্তি হতে হতে শেষ সংবাদ পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ জন রোগী কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন।

গোটা ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। হাসপাতালে অবস্থানকালে বিধায়ক শ্রী দাস চৌধুরী হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের সাথে কথা বলেন পরিজনদের আশ্বস্ত করেন এবং সর্বোপরি চিকিৎসকসহ চিকিৎসা কর্মীদের কাছ থেকে গোটা বিষয়ে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়ক দাবি করেছেন যে সমস্যা সামনে এসেছে তা নিরসনের জন্য প্রশাসন সর্বোপরি নিয়োজিত রয়েছে। আগামী দিনে চিকিৎসকদের সাথে কথা বলে অনতিবিলম্বে সংশ্লিষ্ট এলাকা সহ সন্নিহিত এলাকাগুলোর মধ্যে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে এমনটাই দাবি করেন বিধায়ক। পাশাপাশি তিনি জানিয়েছেন যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, তবে বিধায়ক দাবি করেছেন গোটা বিষয়ের প্রতি প্রশাসন তীক্ষ্ণ নজর দিয়ে রেখেছে যাতে করে এই সমস্যা তীব্র আকার ধারণ করতে না পারে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top