News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মনগরের আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তুলে ধরলেন আগামীদিনের রূপরেখা
Image

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মনগরের আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তুলে ধরলেন আগামীদিনের রূপরেখা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: রবিবার দুপুরে ধর্মনগরের আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ন্যায়তা নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর ডক্টর গুঞ্জন বংশাল, রেজিস্টার দীপক বংশাল, কমার্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত জয় দেবনাথ, মার্কেটিং এর দায়িত্বপ্রাপ্ত গৌরীশ চক্রবর্তী এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ।

তারা জানান ইউজিসি থেকে যে লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটিটির নাম না থাকলেও তারা একজন ন্যায় পাল নিযুক্ত করেছেন। ইউজিসিয়ের নিয়ম অনুযায়ী একজন ন্যায়পাল আবশ্যক। যে ১৫৭ টি ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১০২ টি হচ্ছে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং ৪৭টি ইউনিভার্সিটি হচ্ছে বেসরকারি। ন্যায়পাল হিসাবে এই ইউনিভার্সিটি রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট পঙ্কজ পালকে নিয়োগ করেছে।

কিন্তু তাদের কাগজপত্র পৌঁছুতে পৌঁছুতে ইন্টারনেটের মাধ্যমে তারা ১৫ জুন হয়ে গেছে তাই যে ইউনিভার্সিটি লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটিটির নাম নেই। কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ , যোগা এমনকি বিভিন্ন বিশেষ ফেসিলিটি ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই পরের লিস্টে এই ইউনিভার্সিটিটির নাম চলে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

এই ইউনিভার্সিটিটির নুতন বিল্ডিং এর কাজ তিলথৈ এর পালগাঁওয়ে প্রায় শেষের পথে । আগামী আগস্ট মাসে এই নূতন বিল্ডিং এর উদ্বোধন হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে দুই হাজার ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবে। আগস্ট মাস থেকে এদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । প্রতিদিন যথারীতি ইউনিভার্সিটি কাজকর্ম চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।  উত্তর ত্রিপুরার একমাত্র আন্তর্জাতিক ইউনিভার্সিটি আরিয়া ভার্ট ইউনিভার্সিটিতে দলে দলে ছাত্রছাত্রীরা এসে তাদের কলেজ পর্যায় থেকে শুরু করে একেবারে পি এইচ ডি পর্যায় পর্যন্ত সাথে পড়াশোনা করার সুযোগ পাবে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top