News Flash

  • Home
  • Uncategorized
  • যুব সমাজের ভবিষ্যত্ নষ্ট করবেন না, কাশ্মীরিদের কাছে আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

যুব সমাজের ভবিষ্যত্ নষ্ট করবেন না, কাশ্মীরিদের কাছে আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীনগর, ২৫ আগস্ট (হি.স.): নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজৱুল মুজাহিদিন জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত rajnath singhকাশ্মীর উপত্যকা| তপ্ত কাশ্মীরে হিংসায় এখনও পর‌্যন্ত ৬৯ জনের মৃতু্য হয়েছে| স্বাভাবিক ছন্দে ফেরার নামই করছে না ভূস্বর্গ| পরিস্থিতি পরিদর্শনে দুই দিনের কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন রাজনাথ| প্রথমেই কাশ্মীরের এই পরিস্থিতির জন্য শোকপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী| এরপর কাশ্মীরিদের কাছে আবেদন করে তিনি বলেন, ‘যুব সমাজের ভবিষ্যত্ নষ্ট করবেন না| তাঁদের হাতে বই, কলম ও কম্পিউটার থাকা উচিত| পাথর নয়|’ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কাশ্মীরের ভবিষ্যত্ না থাকলে ভারতেরও নেই|
যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি বলেছেন, ‘হিংসা দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়| আলোচনার মাধ্যমেই এই সমস্যা মেটাতে হবে| ৯৫ শতাংশ মানুষ শান্তি চাইলেও মাত্র ৫ শতাংশ সব বরবাদ করে দিচ্ছে|’ রাজনাথও জানিয়েছেন, ক্ষিপ্ত জনতা হঠানোর জন্য পেলেট গানের বদলে অন্য কোনও অস্ত্র ব্যবহার যায় কিনা তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি| আগামী ৪দিনের মধ্যেই রিপোর্ট দেবে তারা|
এদিকে, থমথমে কাশ্মীর উপত্যকায় কারফিউ জারিই রয়েছে| বৃহস্পতিবার নিয়ে টানা ৪৮ দিন স্তব্ধ ভূস্বর্গের স্বাভাবিক জীবনযাপন| বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কারফিউ জারি থাকবে অনন্তবাগ, পুলওয়ামা এবং শ্রীনগরে| অন্যদিকে, বিধিনিষেধ আরোপ রয়েছে গান্ডেরবাল, বন্দিপোরা, কুপওয়ারা, বারামুল্লা, সোপিয়ান, কুলগাম এবং বদগাম জেলায়| হিন্দুস্থান সমাচার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top