News Flash

  • Home
  • প্রধান খবর
  • তরুণ গবেষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া বাঁকুড়ায়
Image

তরুণ গবেষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া বাঁকুড়ায়

বাঁকুড়া, ২৩ জুন (হি.স.): তরুণ গবেষকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়া। শনিবার রাতে মুম্বইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁকুড়ার তরুণ গবেষক গৌতম খাঁড়া। মাত্র ৪৬ বছরেই নিভে গেল তার জীবনদীপ। প্রায় একক প্রচেষ্টাতেই তিনি বাঁকুড়া উৎসবের সূচনা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বাঁকুড়া বিষয়ক নানা গবেষনা ধর্মী প্রবন্ধ, পুস্তক প্রকাশ করেছেন তিনি। সেই সূত্রেই বাঁকুড়ার লেখক, বুদ্ধিজীবী, শিল্পী ,সাহিত্যিক, সাংবাদিকদের এক ছাতার তলায় জড়ো করে আয়োজন করেন বাঁকুড়া উৎসবের।

বিশ্বর দরবারে বাঁকুড়াকে তুলে ধরার অদম্য প্রচেষ্টা ছিল তার। কিন্তু এরই মাঝে শরীরে বাসা বাঁধে মারন ক্যান্সার রোগ। বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ভোকেশনাল শিক্ষক হিসাবে নিজেকে নিয়োজিত করার পাশাপাশি এক সংগঠকের ভূমিকা নিয়েছিলেন। দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত হওয়ায় তার পাশে দাড়িয়েছিল বাঁকুড়ার সুধীজন। আর্থিক সহায়তা করে তার চিকিৎসার ব্যবস্থা করলেও, শেষরক্ষা হল না। বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী আর শিশু সন্তানকে রেখে গেলেন। রবিবার সকালে তার মরদেহ বাঁকুড়ায় পৌঁছলে অগনিত গুনমুগ্ধ তার বাড়িতে হাজির হন শেষ শ্রদ্ধা জানাতে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top