News Flash

Image

নিট-পিজি স্থগিত হওয়ায় সরব রাহুল

নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): রবিবার পরীক্ষা হওয়ার কথা ছিল নিট-পিজির। কিন্তু তা হবে না বলে জানিয়েছে কেন্দ্র। নিট-পিজি স্থগিত হওয়ায় এবার সরব হলেন রাহুল গান্ধী।

তিনি বলেন, এই সরকারের আমলে কীভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এটা তার আরেকটি উদাহরণ। পড়ুয়াদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিপদ এই সরকার। রাহুল গান্ধী এও বলেন, ত্যাগ, তপস্যা, পরিশ্রমের মাধ্যমে সাফল্য অবধি পৌঁছোতে পারে তরুণ-তরুণীরা। কিন্তু এই প্রশ্নফাঁস আর পরীক্ষায় দুর্নীতি তাঁদের হতাশা বাড়িয়ে তুলেছে। ইন্ডি জোটের বিরোধীরা এই তরুণ-তরুণীদের ন্যায়ের লড়াইয়ে পাশে আছে বলেও জানান রাহুল। এই বিষয়টি ব্যক্তিগতভাবে সংসদে উত্থাপন করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ফের কবে নিট-পিজি পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো না হলেও, বলা হয়েছে খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা স্থগিত করার কারণ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পরীক্ষায় যাতে কোনও রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতেই আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবারই দেশের সব বড় মাপের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। যে কমিটি গঠন করা হয়েছে সেটি নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে। একইসঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সির যাবতীয় কার্যক্রম এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখার দায়িত্বও তাঁদের ওপর দেওয়া হয়েছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top