News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশ দ্রুত এগোচ্ছে, কৃষিকেও এগিয়ে নিয়ে যেতে হবে : শিবরাজ চৌহান
Image

দেশ দ্রুত এগোচ্ছে, কৃষিকেও এগিয়ে নিয়ে যেতে হবে : শিবরাজ চৌহান

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : ভারত এই মুহূর্তে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেছেন, “এই মুহূর্তে আমাদের দেশ দ্রুত উন্নতি করছে… ভারত একটি অতি প্রাচীন এবং মহান দেশ। আমরা সবাই তা জানি।”

শনিবার নতুন দিল্লিতে আইসিএআর-এ আয়োজিত জাতীয় সেমিনার এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিবরাজ সিং চৌহান। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “পৃথিবীর উন্নত দেশে যখন সভ্যতার সূর্য উদিত হয়নি, তখন ভারতে বেদের স্তোত্র রচিত হয়েছিল। এটি সত্যিই একটি আশ্চর্যজনক দেশ এবং আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত।”

কৃষকদের কল্যাণের স্বার্থে শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর ভিশনই আমাদের লক্ষ্য। যেদিন থেকে আমি কৃষিমন্ত্রী হয়েছি, সেদিন থেকে দিনরাত চিন্তা করছি, কিভাবে আরও ভালো করা যায়।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top