News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র সেন্ট্রাল অফিসে, অভিযুক্ত টিডিপি
Image

অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র সেন্ট্রাল অফিসে, অভিযুক্ত টিডিপি

অমরাবতী, ২২ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বুলডোজার চলল ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিসে। শনিবার সকালে অমরাবতীর তাদেপল্লীতে ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মাটিতে মিশিয়ে দেওয়া হয় গোটা অফিস।

দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ওয়াইএসআরসিপি। টিডিপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে জগনমোহন রেড্ডির দল। আগের দিনই এই ভাঙচুর রুখতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওয়াইএসআরসিপি, তাঁরা এপি সিআরডিএ (অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি)-এর পদক্ষেপকে চ্যালেঞ্জ করে। আদালত যে কোনও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। তারপরও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওয়াইএসআরসিপি-র নির্মীয়মান সেন্ট্রাল অফিস।

টিডিপি নেতা পট্টভী রাম কোম্মারেডি বলেছেন, “আইন এবং নিয়ম অনুযায়ী, যে কোনও বেআইনি নির্মাণ ভেঙে ফেলা দরকার।ওয়াইএসআরসিপি-র পার্টি অফিস যা সংশ্লিষ্ট দফতরের কোনও অনুমতি ছাড়াই বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, তা ভেঙে ফেলা হচ্ছে।”

Releated Posts

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top