News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেফতার ভিন রাজ্যের দুই সুপারি কিলার সহ চারজন, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image

তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেফতার ভিন রাজ্যের দুই সুপারি কিলার সহ চারজন, উদ্ধার আগ্নেয়াস্ত্র

মালদা, ২৫ আগস্ট (হি.স): বৃহস্পতিবার কালিয়াচকে এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেল পুলিশ| ধৃত westbengalব্যক্তি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে অভিযোগ| এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ কালিয়াচক থানার আইসি দেবাশীষ বোসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সুজাপুরগ্রাম পঞ্চায়েতের যোগীমোড় এলাকায় অভিযান চালায়| সেখানেই তৃণমূল কর্মী এসতাৱুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ বিহার, ঝাড়খন্ডের দুই সুপারি কিলার সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ| এসতাৱুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬টি পাইপগান, ১টি একনলা বন্দুক, ২টি মাসকের্ট, ১টি ম্যাগজিন এবং ২০টি তাজা কার্তুজ| এর সঙ্গে আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ| এদিন দুপুরে কালিয়াচক থানায় একটি সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ| তিনি বলেন, যোগীমোড় এলাকার বাসিন্দা এসতাৱুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি উদ্ধার হয়েছে| এই ঘটনায় এসতাৱুল শেখ, দিলয়ার শেখকে গ্রেফতার করা হয়| পাশাপাশি সুজাপুরের ধৃত দুইজনের বিরুদ্ধে সংঘর্ষ, বোমাবাজি, খুনের মতো বেশ কয়েকটি মামলা-এর আগেও দায়ের রয়েছে| সমস্ত ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ|
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজাপুর অঞ্চলের তৃণমূল দলের প্রাক্তন সভাপতি সহরুল বিশ্বাসের ডান হাত হিসাবেই পরিচিত রয়েছে এসতাৱুল শেখ| যদিও এই ঘটনার পর থেকে প্রাক্তন ওই অঞ্চল নেতা সহরুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায় নি| প্রাথমিক তদন্তের পর পুলিশের জানতে পেরেছ, সনু বিহারী এবং বিলটু শর্মা এরা কুখ্যাত অপরাধী| সুপারি কিলার হিসাবে মূলত এরা পরিচিত| এদের বিরুদ্ধে ভিন রাজ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার এবং খুনের মতো মামলা রয়েছে| সম্প্রতি কালিয়াচকে কয়েকটি গোষ্ঠীর মধ্যে এলাকার দখলদারি নিয়ে যে গোলমালের ঘটনাটি ঘটছে সেইসব ক্ষেত্রে দুস্কৃতিদের কাছে এখান থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল|
সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র জানিয়েছেন, গোটা রাজ্যের সঙ্গে জেলাতেও সমাজবিরোধীদের সঙ্গে পুলিশের মাখামাখি| যে কারনে এখন যেখানে সেখানে অস্ত্র উদ্ধার হচ্ছে| নিজেদের মধ্যেই গোষ্ঠীকোন্দল চলছে| যার পরিণাম এই অস্ত্র মজুতের মতো ঘটনাগুলি ঘটছে|
এদিকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল কর্মীর নাম জড়িয়ে পড়ার প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, পুলিশ ভালো কাজ করছে| তবে যারা গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই| যারা গ্রেফতার হয়েছে তারা সিপিএম আশ্রিত দুস্কৃতি ছিল| এখন এরা নিজেদের পিঠ বাঁচাতে ভিত্তিহীন কথা বলছে| প্রকৃত অর্থে এরা সমাজবিরোধী|
পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, এদিনের কালিয়াচকের উদ্ধার হওয়া ঘটনা নিয়ে এখনও পর‌্যন্ত গত একমাসে জেলায় মোট ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে| ১৫০ জন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিকে পুলিশ ধরেছে| ধৃতদের মধ্যে ২৫ জন কুখ্যাত অপরাধী রয়েছে| জেলা পুলিশের এই অভিযান লাগাতার চলবে| হিন্দুস্থান সমাচার| ২৫০৮২০১৬|

৫১
অসমে সড়ক দুর্ঘটনা, হত মহিলা
মঙ্গলদৈ (অসম), ২৫ আগস্ট, (হি.স.) : মঙ্গলদৈয়ের বরখলাচকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর পাশপাশি এক ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছেন। নিহত মহিলাকে বেজিয়া খাতুন বলে পরিচয় পাওয়া গেছে। একই ঘটনায় জখম ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁকে মঙ্গলদৈ সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
ঘটনা আজ সকালের। ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মধ্য বয়সি বেজিয়া। ইত্যবসরে দ্রুতগামী একটি বলেরো গাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় বেশ কিছু দূরে ছিটকে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে তাঁর মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলেই মারা যান বেজিয়া। বেজিয়াকে ধাক্কা মেরে আরেক ব্যক্তিকেও ধাক্কা মারে এএস ০১ এমবি ৫১০৪ নম্বরের ঘাতক বলেরোটি। এতে তিনিও আহত হয়েছেন। বলেরোকে আটক করে মঙ্গলদৈ থানায় রাখা হয়েছে। চালক ফেরার।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top