News Flash

  • Home
  • খেলা
  • সুখ দয়ালের জোড়া গোল, বিএসটি-কে হারিয়ে ৩ গোলে দুরন্ত জয়ে জম্পুইজলার লীগ সূচনা

সুখ দয়ালের জোড়া গোল, বিএসটি-কে হারিয়ে ৩ গোলে দুরন্ত জয়ে জম্পুইজলার লীগ সূচনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।‌ তিন গোলে দুর্দান্ত জয়। নিজেদের প্রথম ম্যাচে দারুন একটা জয় দিয়েই লীগ সূচনা করেছে জম্পুইজলা প্লে সেন্টার। টিএফএ আয়োজিত সি-ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টে এ-গ্রুপের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার বুধবারে ৩-০ গোলের ব্যবধানে ইউনাইটেড বিএসটি-কে পরাজিত করেছে। ‌ উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিনথেটিক মাঠে বুধবার বেলা তিনটার ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার খেলার প্রথমার্ধেই অনেকটা আক্রমণাত্মক খেলে এক-শূন্যতে লিড নেয়। খেলার ত্রিশ মিনিটের মাথায় প্রথম গোলটি হয় সুখ দয়াল জমাতিয়ার পা থেকে। দ্বিতীয়ার্ধে জম্পুইজলা প্লে সেন্টারের ছেলেরা আক্রমণের ধার বজায় রেখে খেলে। পক্ষান্তরে ইউনাইটেড বিএসটি-র ফুটবলারদের আক্রমণ ভাগ এবং রক্ষণভাগ দুদিকেই কিছুটা হলেও ঘাটতি ধরা পড়ে। খেলার ৭৯ মিনিটের মাথায় জম্পুইজলা কিষান দেববর্মা একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে নেয়। ১০ মিনিট বাদে ফের আক্রমণের মধ্যে থেকে সুখ দয়াল তার দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করে। কার্যত সেটাই চূড়ান্ত হয়। সার্বিক খেলায় অসদাচরণের দায়ের রেফারি বিজিত ইউনাইটেড বিএসসি-র একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, চিরঞ্জীত দেববর্মা ও লিটন সাহা। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে গ্রুপ এ-র শিমনা তামাকারী ফুটবল ক্লাব বনাম পান্তই স্পোর্টিং সোসাইটি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top