News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বর্ষণ, মনু নদীর জলস্তর বাড়ছে, ত্রিপুরায় তিন জেলায় লাল সর্তকতা বহাল
Image

ভারী বর্ষণ, মনু নদীর জলস্তর বাড়ছে, ত্রিপুরায় তিন জেলায় লাল সর্তকতা বহাল

আগরতলা, ১৯ জুন: আজ সকাল থেকে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। এদিকে, গত দুই দিন ধরে কৈলাসহরে অবিরাম বর্ষণের ফলে মনু নদীর জলস্তর বেড়েই চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন শ্রীরামপুর এলাকার মানুষজন। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত ধলাই জেলার মনুঘাটে ৭১.৬ এমএম এবং সর্বনিম্ন গোমতী জেলার অমরপুর ও গোকুলপুরে ০.৫ এমএম রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় ধলাই জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, ঊনকোটি জেলায় লাল সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা বহাল রেখেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় খোয়াই জেলায়, পশ্চিম ত্রিপুরা জেলার হলুদ সর্তকতা বহাল রেখেছে।

প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত আগরতলায় ২১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগরে ১৯.৫ এমএম, ডিএম অফিসে ৩০ এমএম, নাগিছড়ায় ২০ এমএম, সচিবালয়ে ১৯ এমএম, হাওরায় ২৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুরায় ২১ এমএম, বিশ্রামগঞ্জে ১৬.৫ এমএম, গজারিয়া ২২.৪ এমএম এবং সোনামুরায় মোহনভোগে ৩০.২ এমএম, খোয়াই জেলায় ৩৫.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ৩৩ এমএম, গোমতী জেলায় অমরপুরে ও গোকুলপুরে ০.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়ায় ১২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাছাড়া, উত্তর ত্রিপুরা জেলার আশাপাড়ায় ১৭ এমএম, কদমতলায় ১৫ এমএম এবং নতুনবাজার ২৫.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৪২.২ এমএম এবং কৈলাসহরে ৪৪.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৮.৫ এমএম, কমলপুরে ৪৩.৮ এমএম এবং মনুঘাটে ৭১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top