News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের
Image

বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের

আগরতলা, ১৯ জুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, আজ সকালে বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় এলাকায় বাসিন্দা সাধন চৌধুরীর বাড়িতে শ্রমিক বাসুদেব দাস (৪০) কাজ করতে গিয়েছিলেন। প্রতিদিনের মতো আজ ও কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময় মোটর চালাতে গিয়ে আচমকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন বাসুদেব। তাঁর সহ শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্হানীয় মানুষ জড়ো হয়েছে। সাথে সাথে তাঁকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026

আদিবাসীদের অধিকার খর্ব করে করপোরেটদের স্বার্থ রক্ষা করছে বিজেপি: ডিওয়াইএফআই

আগরতলা, ৪ জুলাই: আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করে তাদের জমি, জঙ্গল ও প্রাকৃতিক সম্পদ করপোরেট সংস্থার হাতে তুলে…

ByByNews Desk Jul 4, 2026

কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিলোনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিলোনিয়া, ৪ জুলাই :  সারা ভারত কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।…

ByByNews Desk Jul 4, 2026

বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা

বাইখোড়া, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ধলাইয়ের প্রগতিশীল কৃষকের সাফল্য, আম চাষে বছরে ১২-১৩ লক্ষ টাকার আয়ের সম্ভাবনা

আগরতলা, ৪ জুলাই: বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চমূল্যের আম চাষ করে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ত্রিপুরার ধলাই…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

জাতীয় সড়কে মুখোমুখি দুই যাত্রীবাহী অটোর সংঘর্ষ, শিশু-সহ আহত অন্তত ৬

আগরতলা, ৪ জুলাই: দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top