News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিলের প্রথম রেজিস্ট্রেশন লাভ করলেন ডাঃ বিংশতি দে
Image

ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিলের প্রথম রেজিস্ট্রেশন লাভ করলেন ডাঃ বিংশতি দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:
ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিলের প্রথম রেজিস্ট্রেশন আজ সম্পন্ন হয়েছে।  রাজ্যে প্রথম রেজিস্ট্রেশনটি লাভ করেন ডাঃ বিংশতি দে।রেজিস্ট্রার মনোরঞ্জন দেববর্মার  উপস্থিতিতে  স্বাস্থ্য অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা প্রফেসর (ডাঃ) সঞ্জীব কুমার দেববর্মা  প্রথম রেজিস্ট্রেশনটি হাতে তুলে দেন। 

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যের  তৎপরতায় ত্রিপুরা আয়ুর্বেদ কাউন্সিল গঠন  ত্বরান্বিত হয়। গত ১৭ মার্চ রাজ্যে ত্রিপুরা আয়ুর্বেদ কাউন্সিল পুন:গঠিত হয়।

এই কাউন্সিল গঠনের ফলে এ রাজ্যের আয়ুর্বেদ চিকিৎসকরা অশেষ উপকৃত হবেন এবং তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবেন।  ডাঃ বিংশতি দে ২০১৭ সালে রাজ্য সরকারের কোটায় মদন মোহন মালব্য আয়ুর্বেদ কলেজ উদয়পুর, রাজস্থানে ভর্তি হয়ে সেখান থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বি এ এম এস পাশ করে এবং ২০২২-২৩ বর্ষে ইন্টার্নশিপ সম্পন্ন করে।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top