News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মমতা ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না, অনেক করেছেন এবার ওনার অন্ত হবে, পশ্চিমবঙ্গ সফরে বিস্ফোরক বিপ্লব
Image

মমতা ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না, অনেক করেছেন এবার ওনার অন্ত হবে, পশ্চিমবঙ্গ সফরে বিস্ফোরক বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:
পশ্চিমবঙ্গ সফরে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। কোনভাবেই মমতা ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না। উনি যথেষ্ট করে নিয়েছেন এবারে ওনার অন্ত হবে। এমনভাবেই মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

উল্লেখ্য ভোট পরবর্তী সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে বাড়িঘর ছাড়া অবস্থায় রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। বহু জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিজেপি দলের তরফ থেকে চারজনের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতির খোঁজ খবর নিয়ে জেপি নাড্ডার নিকট এই প্রতিনিধি দল সে রিপোর্টগুলি জমা দেবেন।

মঙ্গলবার সন্দেশখালিতে গিয়ে সেখানে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, সন্দেশখালি এলাকায় আদিবাসী জনজাতিদের বসবাস। অত্যন্ত দরিদ্র সীমার নিচে জীবন যাপন করছেন তারা। বিজেপিকে সমর্থন করায় লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাদের থেকে পানীয় জল খাওয়ার অধিকারটুকু ছিনিয়ে নেওয়া হয়েছে। গ্রামের একমাত্র টিউবয়েলে বসে থাকে তৃণমূলের গুন্ডারা। এমনই জানালেন বিপ্লব কুমার দেব। গ্রামবাসীদের জল খেতে দেওয়া হচ্ছে না। পুকুর সহ বিভিন্ন নোংরা জল খেয়ে কোনক্রমে দিন যাপন করছেন সন্দেশখালীর সাধারণ নাগরিক। এর বিরুদ্ধে কেন্দ্র সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানালেন বিপ্লব কুমার দেব।

তিনি আরো বলেন, আদিবাসী জনজাতিদের লাঞ্ছিত করে, দরিদ্র সীমার মানুষদের বাঁচার অধিকার কেড়ে নিয়ে ভারতে বসবাস করা যাবে না। এখানে থাকতে গেলে সংবিধান মেনে চলতে হবে। না হলে ভারতে থাকার অধিকার কেড়ে নেওয়া হবে বলে এদিন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top