News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষক, মহিলা, যুবসমাজ ও দরিদ্ররাই বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ : প্রধানমন্ত্রী
Image

কৃষক, মহিলা, যুবসমাজ ও দরিদ্ররাই বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ : প্রধানমন্ত্রী


বারাণসী, ১৮ জুন (হি.স.): কৃষক, মহিলা, যুবসমাজ ও দরিদ্রদেরই বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ হিসেবে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে পিএম কিষাণ সম্মান সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি কৃষক, মহিলা, যুবসমাজ এবং দরিদ্রদের বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ হিসাবে বিবেচনা করি। সরকার গঠনের সাথে সাথেই আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল কৃষক ও দরিদ্রদের নিয়ে। দরিদ্র পরিবারের জন্য ৩ কোটিরও বেশি বাড়ি তৈরি বা সারা দেশে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের প্রসারিত করার মতো সিদ্ধান্তগুলি দেশের অনেক মানুষকে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী মোদী এদিন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সপ্তদশ কিস্তির অর্থ সুবিধাভোগীদের হস্তান্তর করেন। এই সম্মেলনের শুরুতেই মোদী বলেন, “বাবা বিশ্বনাথ ও মা গঙ্গার আশীর্বাদে এবং কাশীবাসীর অফুরন্ত ভালোবাসায় আমি তৃতীয়বারের মতো দেশের প্রধান সেবক হওয়ার সৌভাগ্য পেয়েছি। কাশীর জনগণ আমাকে টানা তৃতীয়বারের মতো নিজেদের প্রতিনিধি নির্বাচিত করে আশীর্বাদ করেছে। এখন মনে হচ্ছে মা গঙ্গাও আমাকে নিজের কোলে বসিয়েছেন, আমি এখানকার হয়ে উঠেছি।”
মোদী বলেন, “কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০ হাজার কোটি টাকা সারা দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। ৩ কোটি বোনকে কোটিপতি বানানোর পথে আজ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি সখী হিসাবে বোনদের নতুন ভূমিকা তাঁদের সম্মান এবং আয়ের নতুন উৎস উভয়ই নিশ্চিত করবে। আজ ৩০ হাজারেরও বেশি সহায়ক গোষ্ঠীকে কৃষি সখী হিসেবে প্রমাণ পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পটি ১২টি রাজ্যে শুরু হয়েছে। আগামী সময়ে সারা দেশের হাজার হাজার গোষ্ঠী এর সাথে যুক্ত হবে।”

Releated Posts

বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরী, বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত

পাটনা, ১৪ এপ্রিল (আইএএনএস): গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মধ্যে সম্রাট চৌধুরী-কে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।…

ByByNews Desk Apr 14, 2026

হরমুজ প্রণালী ‘খোলা ও সুরক্ষিত’ রাখার উপর জোর মোদির, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আলোচনা পশ্চিম এশিয়ার পরিস্থিতি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি…

ByByReshmi Debnath Apr 14, 2026

পশ্চিম এশিয়া পরিস্থিতি ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা এস জয়শঙ্কর-এর সঙ্গে ইসরায়েলি বিদেশমন্ত্রীর

তেল আভিভ/নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে ফোনে আলোচনা করলেন…

ByByNews Desk Apr 14, 2026

পশ্চিমবঙ্গ ভোটে লড়াইয়ে ২,৯২৬ প্রার্থী: নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার পর মোট ২,৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top