News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগান শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন
Image

চা বাগান শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুন:
চা বাগান শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মনুভ্যালী চা বাগানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এধরনের মহতী অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহলের লোকজনেরা। এধরনের প্রয়াস চা বাগান শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের আগামী দিনেও উৎসাহ যোগাবে বলেও অভিমত ব্যক্ত করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মনুভ্যালী চা বাগান এলাকায় সমিতির অফিস গৃহ প্রাঙ্গণে। চা বাগানে বসবাসকারী সমস্ত আদিবাসী ও পশ্চাদপদ জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে কৈলাসহরের মনুভ্যালী,মূর্তি ছড়া, তাচাই,গোলকপুর, হালাইছড়া,রাঙরুঙ, কালিশাসন, হীরাছড়া প্রভৃতি বাগান এলাকার অর্ধশতাধিক ছাত্র ছাত্রীরা সামিল হয়ে সংবর্ধনা গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অফিস প্রাঙ্গণে স্হাপিত সমস্ত আদিবাসী বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।

এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি স্বদেশ উড়িয়া, সাধারণ সম্পাদক লাল মুন্ডা, ফুলো ঝানো এথলেটিক ক্লাবের সভাপতি জয়দীপ রায়, সম্পাদক প্রভাসীনি উরাঙ প্রমুখ। 

ReplyForwardAdd reaction

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top