News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবনির্মিত জাতীয় সড়কের বেহাল দশা, পুনরায় নির্মাণের দাবী স্থানীয়দের
Image

নবনির্মিত জাতীয় সড়কের বেহাল দশা, পুনরায় নির্মাণের দাবী স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুন:
ধর্মনগর কৈলাসহর এবং কৈলাসহর  কুমারঘাট জাতীয় সড়ক সামান্য বৃষ্টিতেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। যে কোন সময় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। প্রশাসনের কর্মকর্তারাও সবকিছু দেখে শুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

উনকোটি জেলাবাসীর স্বপ্নের জাতীয় সড়ক বছরের শুরুতেই বৃষ্টিপাতে তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে। ধর্মনগর থেকে কৈলাসহরগামী ও কুমারঘাট থেকে কৈলাসহরগামী দুটি জাতীয় সড়কই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কের পাশে যে মাটি আটকানোর জন্য সাইড ওয়াল দেওয়া হয়েছিল। সড়কের কোথাও কোথাও তা ভেংগে পড়েছে। যেকোনো সময় জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।সড়কের পাশে জল নিস্কাশনী ডেইন নেই । এপাশ থেকে ওপাশে সড়কের উপর দিয়ে জল গড়িয়ে আরেক পাশে এসে জল পড়ছে।

কুমারঘাটগামী জাতীয় সড়কের কোথাও কোথাও সড়কের মাঝ বরাবর ফেটে গেছে। নির্মান কারী সংস্থা এতই নিম্ন মানের নির্মান কাজ করেছে সে  সম্পর্কে  কেউ খবর রাখেনি। এখনো বছর পুর্ণ হয়নি দুটি সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বছরের শুরুতে বৃষ্টির ফলে সড়ক দুটির দফারফা অবস্থা। সড়কের দুই পাশে জল নিস্কাশনী ডেইন না দিলে সড়ক রক্ষা করা যাবে না বলে  ইঞ্জিনিয়ারদের অভিমত।

শত শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সড়ক দুটি। কিন্তু বছরের শুরুতেই বৃষ্টিতে  সড়ক দুটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এবিষয়ে উনকোটি জেলার জেলা শাসক জানিয়েছেন  নির্মানকারী সংস্থা এখনো সড়ক সরকারীভাবে তুলে দেয়নি। সড়ক খারাপ হলে সংস্থা ফের মেরামত করবে। অবিলম্বে সড়কটি পুনরায় মেরামতির ব্যবস্থা গ্রহণ করা না হলে এই জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়তে বাধ্য হবে। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top