News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বর্ষণ, ত্রিপুরায় তিন জেলায় লাল সর্তকতা জারি, আগরতলা জলমগ্ন, বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত 
Image

ভারী বর্ষণ, ত্রিপুরায় তিন জেলায় লাল সর্তকতা জারি, আগরতলা জলমগ্ন, বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত 

আগরতলা, ১৮ জুন: আজ দুপুর থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর আগরতলা। ফলে, অবিরাম বর্ষণে কুমারঘাট – কমলপুর সড়কে সাইকা বাড়ির কাছে ধ্বস নেমে সড়ক বন্ধ হয়ে পড়ে। ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত কমলপুর ১৩৯ এমএম এবং সর্বনিম্ন অমরপুর ১.০ এমএম রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় ধলাই জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, ঊনকোটি জেলায় লাল সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় খোয়াই জেলায়, পশ্চিম ত্রিপুরা জেলার হলুদ সর্তকতা জারি করেছে। 

প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত আগরতলায় ৬০.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগরে ৮৬ এমএম, ডিএম অফিসে ৯৬ এমএম, নাগিছড়ায় ৫৭ এমএম, সচিবালয়ে ৭৯ এমএম, হাওরায়  ৩০.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে ১১ এমএম, খোয়াই জেলায় ১২৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ৯১.৫ এমএম, গোমতী জেলায় অমরপুরে ১ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তাছাড়া, উত্তর ত্রিপুরা জেলার আশাপাড়ায় ৮৭.৬ এমএম, কদমতলায় ৬০.৫ এমএম এবং নতুনবাজার ১২১ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ১২০.৬ এমএম এবং কৈলাসহরে ৬৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৪৮ এমএম, কমলপুরে ১৩৯ এমএম এবং মনুঘাটে ৯৬.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top