News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোট-হিংসায় আক্রান্ত বিজেপি, ডায়মন্ড হারবারে নিপীড়িতদের কথা শুনল তথ্যনুসন্ধানী দল
Image

ভোট-হিংসায় আক্রান্ত বিজেপি, ডায়মন্ড হারবারে নিপীড়িতদের কথা শুনল তথ্যনুসন্ধানী দল

ডায়মন্ড হারবার, ১৮ জুন (হি.স.): লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। বহু বিজেপি কর্মী-সমর্থকরা এখন ঘরছাড়া। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তথ্যনুসন্ধানী কমিটি তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার সকালে এই তথ্যনুসন্ধানী দল ডায়মন্ড হারবারে নিপীড়িতদের কথা শুনল মনোযোগ সহকারে।

ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে ভোট হিংসায় আক্রান্তদের কথা মনোযোগ সহকারে শোনেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্ল্ব কুমার দেব প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও।

রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “সব জায়গায় একই গল্প, যদি আপনি বিজেপির হয়ে কাজ করেন, আপনাকে মারধর করা হবে। আপনি যদি বিজেপিতে আসেন তাহলে আপনার স্ত্রী এবং বাবা-মাকে হিংসার শিকার হতে হবে। মমতা জি, এটি আপনার সরকার। এখানে মহিলাদের মারধর করা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়, মমতা জি, আপনার লজ্জিত হওয়া উচিত, আমি পুলিশকে বলতে চাই, আমাদের দলের কর্মীরা আপনাদের সামনে তাঁদের দুর্দশা প্রকাশ করেছে, যদি পুলিশ তাদের বিরুদ্ধে কোনও মিথ্যা মামলা করে ভুল হবে, আমরা জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্ব সহকারে নেব।”

বিপ্ল্ব কুমার দেব বলেছেন, “পশ্চিমবঙ্গে নারীদের সম্মান দেওয়া হয় না… আমরা এই ব্যবস্থার অবসান ঘটাব। আমরা এই রিপোর্ট জে পি নাড্ডার কাছে জমা দেব এবং আমাদের দল শুধুমাত্র বিজেপি দলের কর্মীদের সঙ্গে নয়, বাংলার সমস্ত মহিলাদের সঙ্গে (বর্তমান সরকার থেকে বাংলাকে) মুক্ত করতে কাজ করবে।”

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top