News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট-ইউজি ইস্যুতে প্রতিবাদ এএপি-র, সৌরভ বললেন এটা ২৪ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়
Image

নিট-ইউজি ইস্যুতে প্রতিবাদ এএপি-র, সৌরভ বললেন এটা ২৪ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার সকালে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএপি নেতা সৌরভ ভরদ্বাজও।

নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সৌরভ বলেছেন, “এটি ২৪ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়। সরকারের উচিত ব্যবস্থা নেওয়া এবং তদন্ত করা। আমি মনে করি সাংসদদের এই বিষয়ে আলোচনা করা উচিত।”
উল্লেখ্য, নিট-ইউজি ২০২৪ পরীক্ষা ইস্যুতে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্র ও এনটিএ-র কাছে জবাবও চেয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, যদি কারও তরফে ০.০০১ শতাংশ গাফিলতি থেকে থাকে, তাহলে তা গভীর ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top